ডিআইজি পদে একযোগে ৩৩ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

ডিআইজি পদে একযোগে ৩৩ কর্মকর্তার পদোন্নতি

ঢাকাঃ বাংলাদেশ পুলিশের কাঠামোতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন পদে কর্মরত ৩৩ জন কর্মকর্তাকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদে উন্নীত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার এই পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করা হয়।

মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পাঠানো দুটি পৃথক প্রজ্ঞাপনে মোট ৩৩ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৩১ জন এবং অন্যটিতে ২ জন কর্মকর্তাকে ডিআইজি পদে উন্নীত করা হয়। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে—পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাঁদের নতুন পদে যোগদানের তারিখ থেকেই ডিআইজি পদমর্যাদার সব সুবিধা ভোগ করবেন।

পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুক্ষ্ম যাচাই-বাছাই এবং বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ কাঠামো মূল্যায়নের পর। সামগ্রিকভাবে অভিজ্ঞতা, কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও মাঠপর্যায়ের দায়িত্ব পালনের সক্ষমতাকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা দেশের বিভিন্ন রেঞ্জ, বিশেষায়িত ইউনিট, মেট্রোপলিটন এলাকা ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। ডিআইজি পদে উন্নীত হওয়ায় এখন তাঁদের ওপর আরও বিস্তৃত প্রশাসনিক দায়িত্ব অর্পিত হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সাংগঠনিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা শক্তিশালী করার অংশ হিসেবেই এই বড় পরিসরের পদোন্নতি কার্যক্রম পরিচালিত হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত