জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

দৈনিক বাংলাদেশ দিগন্ত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের আর্থিক সংকট ও দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অবশেষে পরীক্ষার ফি কমানোর উদ্যোগ নিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা। এছাড়াও শিক্ষার্থীদের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে শিক্ষার্থীদের অভিযোগ ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফি কমানোর বিষয়ে একটি চূড়ান্ত ঘোষণা আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। এর আগে বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও নীতিনির্ধারকদের সঙ্গে পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে যারা ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে ফি কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হবে অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং পরবর্তী সকল পরীক্ষায়।

শিক্ষার্থীদের অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এটি দেশের লাখো শিক্ষার্থীর জন্য বড় একটি স্বস্তির খবর।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত