প্রকাশ : ... | ... | ...

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন আইজিপি


সংযুক্ত ছবি

নিজস্ব প্রতিবেদক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিতঅপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। দুই দিনব্যাপী এ সম্মেলন সোমবার (২০ জুলাই) শুরু হয়েছে। সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। সম্মেলনে সীমান্ত অতিক্রমকারী সংঘবদ্ধ অপরাধ, অনলাইন প্রতারণা (স্ক্যাম), মানবপাচার, সাইবার অপরাধ এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইজিপির এ অংশগ্রহণ আন্তঃদেশীয় অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।