প্রকাশ : ... | ... | ...

বাংলাদেশ পুলিশ থ্রোবল দলকে শুভেচ্ছা জানালেন আইজিপি


সংযুক্ত ছবি

ঢাকা, ২৭ জুলাই ২০২৬: ৬ষ্ঠ জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ প্রতিযোগিতায় পুরুষ ও নারী—উভয় বিভাগেই রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ থ্রোবল দল। এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশ থ্রোবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আইজিপি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ থ্রোবল দল ভবিষ্যতেও কঠোর অনুশীলন, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জন করবে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। তিনি খেলোয়াড়দের এই অর্জনকে বাংলাদেশ পুলিশের ক্রীড়া অঙ্গনের জন্য একটি গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতেও ধারাবাহিক সাফল্য কামনা করেন।