| ছবি: পুরুষ্কার বিতরণীর ছবি।
নারায়ণগঞ্জ বন্দর বেপারীপাড়া এফসি মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর বেপারীপাড়া খেলার মাঠে বেপারীপাড়া এফসি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহানাজ জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর চেয়ারম্যান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোলাম নবী মুরাদ, সাবেক কাউন্সিলর, ২০নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক হিরু, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ও VSHRO-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য, ইসহাক আজাদ, বিশিষ্ট সমাজসেবক, মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া, সহ-সম্পাদক, দৈনিক বর্তমান দেশবাংলা নিউজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন VSHRO-এর অর্থ সম্পাদক তাইজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু জায়েদ এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হুসাইন আকাশ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহানাজ জামান বলেন, “আজ এই খুদে খেলোয়াড়দের খুব সুন্দর খেলা উপভোগ করলাম। আমাদের এই প্রজন্মকে নেশার ভয়ংকর ছোবল থেকে রক্ষা করতে হলে এবং নেশামুক্ত সমাজ গড়তে খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “আজ যারা চ্যাম্পিয়ন হয়েছো, তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং যারা রানারআপ হয়েছো, তাদেরও অভিনন্দন। আমরা চাই তোমরা পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করে যাবে।” শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন স্থানীয়ভাবে ক্রীড়াচর্চা ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।