প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে প্রয়াত সোহেল স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী


সংযুক্ত ছবি

| ছবি: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান।

নারায়ণগঞ্জে প্রয়াত সোহেল স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী। নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রয়াত সোহেলকে স্মরণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ ২০২৬) সকাল ১১টায় খেলা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে গোল্ডস্টার ব্লু ও গোল্ডস্টার হোয়াইট দল। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনজুর আহমেদ মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উপদেষ্টা মতিউর রহমান মুক্তি, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন এবং অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম। রোমাঞ্চকর এ ম্যাচে গোল্ডস্টার ব্লু দল ২ উইকেটে গোল্ডস্টার হোয়াইট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানটির আয়োজন করে গোল্ড স্টার ক্লাব, দড়ি সোনাকান্দা। আয়োজকরা জানান, প্রয়াত সোহেলের স্মৃতিকে ধরে রাখতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।