নারায়ণগঞ্জের সাত থানায় একযোগে নতুন ওসিদের দায়িত্বগ্রহণ: নির্বাচনে নিরপেক্ষতার অঙ্গীকার।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের সাত থানায় একযোগে নতুন ওসিদের দায়িত্বগ্রহণ: নির্বাচনে নিরপেক্ষতার অঙ্গীকার।

 

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় নতুন সাতজন পুলিশ পরিদর্শক (নিঃ) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। যোগদানের পর নবাগত ওসিগণ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে পুলিশ সুপার নবাগত ওসিদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।” তিনি আরও জানান যে, জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং থানায় জিডি বা মামলা করতে আসা ভুক্তভোগীদের হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

নবাগত ওসিদের তালিকা:

১. মোহাম্মদ আব্দুল হালিম – ওসি, নারায়ণগঞ্জ সদর মডেল থানা

২. মোঃ আব্দুল মান্নান – ওসি, ফতুল্লা মডেল থানা

৩. মহম্মদ আব্দুল বারিক, পিপিএম – ওসি, সিদ্ধিরগঞ্জ থানা

৪. গোলাম মুক্তার আশরাফ উদ্দিন – ওসি, বন্দর থানা

৫. মোঃ মহিববুল্লহ – ওসি, সোনারগাঁও থানা

৬. মোঃ আলাউদ্দিন – ওসি, আড়াইহাজার থানা

৭. মোঃ সবজেল হোসেন – ওসি, রূপগঞ্জ থানা

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত