জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ ০১ জন পেশাদার চোর গ্রেফতার

বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ ০১ জন পেশাদার চোর গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব খন্দকার জহির উদ্দিন-এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) রুবেল মিয়া, মিঠুন চন্দ্র দত্ত, সোহেল মিয়া এবং সঙ্গীয় ফোর্স ফতুল্লা থানার মামলা নং–৪৩(১১)২৫ এর চোরাই স্বর্ণালংকার উদ্ধারের লক্ষ্যে ০৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত ২২.১০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাই স্বর্ণালংকারের মধ্যে একটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয় এবং এ ঘটনায় ০১ জন পেশাদার চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শফিক ওরফে সুন্দরী শফিক ওরফে চোরা শফিক (৩৭)। পিতার নাম মোহাম্মদ যসু; গ্রামের ঠিকানা চিনাপাড়া, থানা তারাকান্দা, জেলা ময়মনসিংহ এবং বর্তমান ঠিকানা দেলপাড়া, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত মামলার চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত