| ছবি: বুলবুল আহমেদ নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামে মসজিদে জুম্মার নামায শেষে বাড়ী ফেরা হলোনা ইমরুলের! অস্ত্রধারীর হাতে হলো তার মৃত্যু বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে পবিত্র মসজিদে জুম্মার নামায আদায় করে বাড়ী ফেরা হলোনা ইমরুল মিয়া ( ৪০) নামের এক ব্যক্তির৷ গ্রামবাসী অনেকেই জানান, গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে ইমরুল মিযা নামায আদায় করে বাহির হওয়া মাত্রই জুতো পা'য়ে পড়ার সময় অস্ত্রধারী বেপরোয়া যুবক রাসেল পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে নির্মমভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। নিহত ইমরুল ওই গ্রামের সুনাহর মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল (৭ নভেম্বর) দুপুরে শুক্রবার জুম্মার নামাযের পর। স্থানীয় সূত্রে আরো জানাযায়, সম্প্রতি বনগাঁও গ্রামের আতিক উল্লার পুত্র ঘাতক রাসেলের বড় ভাই জাবেদ মিয়া নামের এক যুবক নিখোঁজের ৩ দিনপর লাশ উদ্ধার করে থানা পুলিশ৷ এ ঘটনায় মামলা দায়ের করা হলে ইমরুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি দীর্ঘদিন হাজতবাস করে গত ৫ নভেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করে বাড়িতে আসেন। বাড়িতে আসার দুই দিনের মতায় শুক্রবার নামায আদায় করতে গ্রামের পূর্বপাড়া নতুন জামে মসজিদে যান। ইমরুল মিয়া জামাতের সহিত জুম্মার নামায আদায় শেষে মসজিদের বাহিরে গিয়ে তার জুতো পা'য়ে পড়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের আতিক উল্লার পুত্র রাসেল মিয়া (২২) নামের যুবক ইমরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে৷ এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত ভেবে বীরদর্পে অস্ত্রধারী ঘাতক যুবক চলে যায়৷ এসময় অন্যান্য মুসল্লীগণ সুন্নাত নামায আদায়ে মসজিদের ভিতরে অবস্থান করছিলেন। ইমরুলের আর্ত চিৎকার শোনে তাৎক্ষণিক মুসল্লীগন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ঐ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷ এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকারী যুবককে আটকের কোন সংবাদ পাওয়া যায়নি৷ তবে ওসি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জানান, জাবেদ হত্যাকান্ডের জেরধরেই হয়তো এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে৷ তবে, ঘাতককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।