| ছবি: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (১২ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন রিপন (৪৩), শরীফ হোসেন (২৯) ও সাদ্দাম হোসেন (২৬)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধীসহ মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ পৃথকভাবে ৬টি করে মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।