প্রকাশ : ... | ... | ...

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১-এর অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ২


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাহিনীটি সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, ধর্ষণ এবং অন্যান্য অপরাধ দমনে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সঙ্গে গ্রেফতার দুই আসামির পরিচয় ছিল। তারা ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। প্রতিবেশী হওয়ার সুবাদে অভিযুক্তরা প্রায়ই ভুক্তভোগী পরিবারের বাসায় যাতায়াত করতেন এবং শিশুটিকে কোলে নিয়ে আদর করতেন। গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা আদর করার কথা বলে দুই বছরের শিশুটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরে তারা শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরিবারের সদস্যরা বিষয়টি র‌্যাব-১১-কে জানালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।