প্রকাশ : ... | ... | ...

বন্দরে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৭


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুইজন এবং মাদক সেবনের অভিযোগে আরও তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বন্দর থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের দীপংকর ঘোষের নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নয়ন মিয়া (পিতা-মিন্টু মিয়া, সাং-দেওলী চৌরাপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ) ও মো. জামান (পিতা-সালাউদ্দিন মোল্লা, সাং-বুরুন্দি দক্ষিণপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ)কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় এলাকার সাহেরা গার্ডেন সংলগ্ন পাকা রাস্তা থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মো. রবিউল (২২) ও **জোনায়েদ (১৯)**কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মদনপুর আন্দিরপাড় এলাকার বাসিন্দা। একই রাতে বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।