প্রকাশ : ... | ... | ...

বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

​ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা হাটে কোরবানির পশুর সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​আজ সন্ধ্যায় ক্রেতাদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। ​ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে সরকারি নির্ধারিত রেট অমান্য করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছিল। ​অতিরিক্ত টাকা আদায়ের কারণে হাটে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সরাসরি প্রশাসনকে অবহিত করেন। ​ অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ইজারাদারের প্রতিনিধিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন। ​"জনস্বার্থে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বটতলা হাটে প্রশাসনের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।" — মোঃ ইকরামুল হক নাহিদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ​অভিযান পরিচালনাকালে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।