সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরুদ্ধে মামলা করার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন কতৃক বসতবাড়িতে হামলা করে বাদীসহ ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জুলাই রোববার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আব্দুল ছালাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুল হাই, উজ্জ্বল মিয়া, মাসুক মিয়া, রহিম মিয়া, নয়ন মিয়া, জাকির মিয়া, ফরিদ মিয়া ও শেফালী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা সূত্রে জানাযায়, সুন্দর পাহাড়ী গ্রআমের আব্দুল ছালামের পরিবারের সাথে একই গ্রামের আব্দুল হাই এর পরিবারের জমিজমা সংক্রান্ত ও মামলা বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে প্রতিপক্ষ আব্দুল হাই ২০/২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাদী আব্দুস সালামের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই প্রতিপক্ষ ও তার লোকজন এলোপাতাড়ি মাথা শরীর ও হাত পা কুপিয়ে হামলায় মধু মিয়া, আবুল কাশেম, শের আলী, বিপ্লব, সাফিয়া বেগম এবং আব্দুল ছালামসহ ছয়জনকে গুরুতর আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে ভর্তি করেন। গুরুতর আহত মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, সেখানে মধু মিয়া ও আবুল কাশেম গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।